নূন্যতম ২ এমবিপিএস গতির ইন্টারনেট না হলে তাকে ব্রডব্যান্ড বলা যাবে না। এমন সিদ্ধান্ত নিয়ে চতুর্থবারের মতো দেশের ব্রডব্যান্ড নীতিমালায় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি’কে সরকারের দিক থেকে নির্দেশনা দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
মঙ্গলবার দেশের সরকারি পাঁচটি টেলিযোগাযোগ কোম্পানির সঙ্গে বৈঠকে ব্রডব্যান্ডের গতি বাড়ানোর কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
বৈঠকে অংশ নেয়া বেশ কয়েকটি কোম্পানির শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, ব্যান্ডউইথের মূল্য আরও কমানো এবং বিশেষ করে ঢাকার বাইরে তা সহজলভ্য করার নির্দেশনাও দিয়েছেন এ তথ্যপ্রযুক্তিবিদ।
বর্তমানে ব্রডব্যান্ডের সর্বনিম্ন গতি ১ এমবিপিএস রয়েছে। যতো দ্রুত সম্ভব এটি কার্যকর করার পাশাপাশি টেলিযোগাযোগ নীতিমালায়ও তা যুক্ত করার কথা বলেছেন জয়। বৈঠকে অংশ নেয়া কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশেরপত্র/এডি/এ