সোমবার ভোরের দিকে কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা বাহিনী। অভিযানে নিরাপত্তা সদস্য ও কারাবন্দি মিলিয়ে কয়েক ডজন লোক প্রাণ হারিয়েছে বলে নিশ্চিত করেছে ব্রাজিলের কর্তৃপক্ষ।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান ব্রাজিলের আমাজোনাস রাজ্যের নিরাপত্তা প্রধান সার্গিও ফনটেস।
ব্রাজিলের কারাগারগুলো অতিরিক্ত বন্দির ভারে জর্জরিত। যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার পর ব্রাজিলেই কারাগারে বন্দির সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে প্রায়ই দাঙ্গা সংঘটিত হয়।