ব্রাহ্মণবাড়িয়া গ্যাস ঠিকাদারদের কর্মবিরতি শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
‘হটাও বাখরাবাদ ফিরিয়ে দাও তিতাস’-এই শ্লোগানকে সামনে রেখে ৩ দিনের কর্মবিরতি শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া গ্যাস হাউজ লাইন ঠিকাদার কল্যাণ সমিতি।
গত কাল সকালে শহরতলী ঘাটুরাস্থ ব্রাহ্মণবাড়িয়ায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কার্যালয় চত্ব¡¡রে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সংগঠনটি।
সমাবেশে বক্তব্য রাখেন ঠিকাদার মহসিন খন্দকার, মাহিন খন্দকার, সোহেল আহমেদ, মো. শাহেদ ও সেলিম মাস্টার প্রমুখ।
বক্তারা বলেন, সরকারের গেজেটের নিয়ম অনুযায়ী চুক্তিপত্র হওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে গ্যাস সংযোগ প্রদান করার নিয়ম রয়েছে। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার গ্রাহকরা চুক্তিপত্র হওয়ার প্রায় ২ বছর অতিবাহিত হওয়ার পরও কমপক্ষে ৪ হাজার গ্রাহক গ্যাস সংযোগ পাচ্ছে না। গ্যাস সংযোগ না পেয়ে গ্রাহকদের দ্বারা ঠিকাদাররা হয়রানির শিকার হচ্ছে। অবিলম্বে গ্যাস সংযোগ প্রদানসহ প্রয়োজনীয় মালামাল সরবরাহ করার দাবি জানায় ঠিকাদাররা। অন্যথায় তারা আরো কঠোর কর্মসূচির দেয়ার হুঁশিয়ারি দেয়।
এ ব্যাপারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী খাইরুল আলম জানান, মালপত্রের সরবরাহ না থাকায় এ কাজে কিছুটা বিঘœ ঘটছে। আগামী কিছুদিনের মধ্যে মালামাল চলে আসবে। তখন ভোগান্তি অনেকটা কমে আসবে।

Comments (0)
Add Comment