ব্লগার হত্যা: আনসারুল্লাহর ৩ সদস্যের রিমান্ড মঞ্জুর

ব্লগার অভিজিৎ রায় ও অনন্ত বিজয় দাস হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার তিন, আনসারুল্লাহ বাংলা সদস্যকে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার দুপুরে আনসারুল্লাহ বাংলা টিমের বর্তমান প্রধান মো. আবুল বাশারসহ তিন জনকে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

এ সময় গোয়েন্দা পুলিশ তিনজনকে ১০দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করে। পরে শুনানি শেষে আদালত প্রত্যেককে সাতদিন কোরে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, গতকাল রাজধানীর ফকিরাপুলে র‍্যাব-৩ এর অভিযানে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মো. আবুল বাশার, সংগঠনটির মিডিয়া শাখায় কর্মরত জুলহাস বিশ্বাস ও জাফরান আল হাসানকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে তাদের গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments (0)
Add Comment