ফরিদপুর জেলায় ভাংগা উপজেলার নুরুল্যাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের পান্নু মিয়ার ছেলে পিয়াস মিয়া (১৮) সোমবারে ইভটিজিংয়ের দায়ে উপজেলা নির্বাহি অফিসার হাসান হাবিব ভ্রাম্যমান আদালতে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।
এ বিষয়ে নুরুল্যাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান তারেক জানান কাফেরপুর গ্রামের নুরু শেকের মেয়ে আখিকে দীর্ঘদিন যাবত বখাটে পিয়াস বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দিয়া আসছিলো গত রবিবার আখিকে কুপ্রস্তাব দিলে রাজি না হলে মেয়েটিকে চর থাপ্পর মারে।
ভাংগা থানার পুলিশ উপপরিদর্শক সোহেল মোল্লা জানান আসামীর বিরুদ্ধে আখির বোন পান্না অভিযোগ দায়ের করলে আমরা পিয়াসকে রবিবারে গ্রেফতার করে সোমবারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দিয়ে জেল হাজতে প্রেরন করি।