ফরিদপুরের ভাংগায় শুত্রুবার সকালে হত্যা মামলার ওয়ারান্টকৃত আসামী আজিজুর রহমান(সাগর মোল্লা)কে ১২০পিচ ইয়াবাসহ আটক করে ভাংগা থানা পুলিশ।
জানা যায়,শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত উপজেলা পুলিয়া বাসস্টান্ড থেকে সাগর মোল্লা (৩৫) কে আটক করে ভাংগা থানা পুলিশ। সে সিংগার ডাক গ্রামের চান্দ্রা ইউনিয়নের মৃত- শাহ- আলম মোল্লার পুত্র । এলাকায় সূত্রে জানা যায়, সে খুন, ছিনতাইসহ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থানে মাদক ব্যাবসা পরিচালনা করে আসিতেছিল। এ বিষয়ে পুলিশ উপপরিদর্শক গাজী সালাউদ্দিন জানান, সাগর একজন খুনি সন্ত্রাসী ও মাদক ব্যাবসায়ী, সে হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে বিভিন্ন জায়গায় কৌশলে মাদক ব্যাবসা পরিচালনা করিয়া আসিতেছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে আটক করি।