ভাঙ্গায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

রবিউল ইসলাম ,ভাঙ্গা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর জেলার ভাঙ্গা থানার হামিরদী ইউনিয়নের ছোট পানাডুবী গ্রামের মুন্ন শেখের মেয়ে কলেজ ছাত্রী তানজিলা আক্তার(১৭) এর ঝুলন্ত লাশ সোমবার সকালে উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ। তানজিলা আক্তার এর মা হাসিয়া বেগম জানান, আমার মেয়ে ভাঙ্গা মাধরপুর টেকনিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্রী। সে এক বৎসর যাবৎ মানুষিক রোগে ভুগিতেছিল। গতকাল রাত ১০ ঘটিকার সময় আমি ও আমার মেয়ে একই বিছানায় ঘুমাইয়া থাকি। রাত ২টার সময় আমার ঘুম ভাঙ্গিলে দেখি আমার মেয়ে পাশে নেই। খোজ করিয়া দেখি পাশের রুমের আড়ার সাথে তার ওড়না দিয়া গলায় ফাশ লাগাইয়া আত্মহত্যা করেছে।
এ বিষয়ে ভাঙ্গা থানার এস,আই আবুল বাশার জানান সকাল ১০ ঘটিকার সময় স্থানীয় লোকজন থানায় জানাইলে আমরা তার নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করি। এই বিষয়ে ভাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Comments (0)
Add Comment