ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ রবিউল ইসলাম,ভাঙ্গা,ফরিদপুর প্রতিনিধি ঃ
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় মঙ্গল বার সকালে গৃহবধূ রোজিনা বেগম(৩৫) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভাংগা থানার পুলিশ। সে উক্ত উপজেলার মানিকদাহ ইউনিয়ানের পুকুরিয়া গ্রামের মটর ড্রাইভার খোকন সর্দারের স্ত্রী।
ভাঙ্গা থানার উপ পরি দর্শক সোহেল জানায় নিহত রোজিনা বেগম এর স্বামী একজন মটর ড্রাইভার থাকায় পরিবারে অভাব অনটন লেগেই থাকত। তার উপর তাহাদের সন্তান খুবই অসুস্থ্য থাকায় চিকৎসার খরচ নিয়ে অনেক চিন্তায় থাকত রোজিনা। ঘটনার দিন মঙ্গলবার ভোরে সবার অজান্তে ঘড়ের আড়ার সাথে রশি দিয়ে আত্যহত্যা করে রোজিনা।
পরিবারের লোকজন সকালে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দিলে থানার পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে আসে। এই বিষয় ভাংগা থানায় একটি অপমৃত্যর মামলা হয়েছে।

 

Comments (0)
Add Comment