ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুর:
ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর পূর্বপাড়া গ্রামে মঙ্গলবার ১১ টার দিকে দুই গ্র“পের সংঘর্ষকালে হার্ট অ্যাটাকে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে উভয় পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তুজারপুর প্রাথমিক বিদ্যালয়ের দুই ছাত্র অলিউর ও একই গ্রামের নাজমুলের স্কুলে যাওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে ঘটনার সূত্রপাত হয়। পরে এটা সোরহাব ভূঁইয়া গ্র“প ও সরোয়ার প্রফেসর গ্র“পের মধ্যে ছড়িয়ে পড়ে। এ সময় উভয় গ্র“প ঢাল, কাতরা, টেটা, রামদা, শরকি নিয়ে একে অপরকে ধাওয়া ও পাল্টাধাওয়া করে। এ সময় সোরহাব গ্র“পের রশিদ মাতুব্বর (৭০) হার্ট অ্যাটাকে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। এ ছাড়াও এ সময় মিজান (৩০), সাগর (১৬), রবিন, জানু, রিপন (২৮) আহত হয় ।
আহতদের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে ওসি (তদন্ত) হারুন অর রশিদ বলেন, এলাকার পরিস্থিতি সাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।