রবিউল ইসলাম, ভাংগা প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চাড়ালদিয়া গ্রামে গত মঙ্গলবার দুপুরে ৪ মাসের শিশু রাবিয়ার লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। সে উক্ত গ্রামের রিয়াজ শেখের শিশু কন্যা।
জানা যায়, দুই দিন আগে শিশু রাবিয়া নিখোজ হওয়ার পর অনেক খোজা খুজির পরে তাহাদের বাড়ির পাশের পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় জনতা পুলিশ কে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। এ বিষয়ে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বাড়ির পাশে পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয় জনতা পুলিশে খবর দিলে আমরা লাশটি উদ্ধার করি। প্রয়োজনীয় তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।