‘ভারতীয় মৎসজীবীরা শ্রীলঙ্কায় ঢুকলেই গুলি’

আন্তর্জাতিক ডেস্ক:

সীমানা পেরিয়ে শ্রীলঙ্কার জলপথে ঢুকলেই ভারতীয় মৎসজীবীদের গুলি করে মারার হুমকি দিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শ্রীলঙ্কা সফরের আগে সে দেশের প্রধানমন্ত্রীর এহেন বিতর্কিত মন্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিক্রমসিংহে বলেন, “আমার বাড়িতে কেউ ঢুকলে আমি কী করব? অবশ্যই তাকে গুলি করব। তুমি কে যে আমার জলসীমানায় ঢুকবে? ভারতের দিকেই থাকো। তাহলে কোনো ঝামেলা হবে না।” ঘটনার সূত্রপাত যখন তামিলনাড়ুর এক মৎসজীবীকে শ্রীলঙ্কার জলসীমানায় ঢুকে পড়ায় গুলি করে সে দেশের নৌবাহিনী। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই নৌবাহিনীকে নৈতিক সমর্থন জানিয়ে সে দেশের প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় মৎসজীবীদের সে দেশের সীমানার অন্দরেই থাকা উচিত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে। ভারতীয় মৎসজীবীকে গুলি করার ঘটনার তদন্ত চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের  মুখপাত্র সৈয়দ আকবরউদ্দীন বলেন, কূটনৈতিক শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে এই ঘটনার তদন্ত শেষ করতে হবে।

Comments (0)
Add Comment