ভারতের ঝাড়খণ্ড প্রদেশে বৃষ্টি কামনায় বৃদ্ধকে বলি

আন্তর্জাতিক ডেস্ক:  তীব্র দাবদাহে ইতিমধ্যেই ভারতে প্রায় ২২০০ মানুষের মৃত্যু হয়েছে। চারিদিকে সবাই বৃষ্টির জন্য হাহাকার করছেন। এ অবস্থায় বৃষ্টি কামনায় এক বৃদ্ধকে বলি দেয়ার ঘটনা ঘটেছে দেশটির ঝাড়খণ্ড প্রদেশে।
থেপা খারিয়া নামে ৫৫ বছরের ঐ বৃদ্ধের মুণ্ডহীন দেহ বাড়ির ভেতরেই পড়ে থাকতে দেখেন তার স্বজনরা। তার পরিবারের সদস্যদের দাবি, এই কাজ সম্ভবত ওরকাস বা মুডকাটওয়াদের। এই গোষ্ঠীর মানুষরা পরিমিত বৃষ্টি ও ভালো শস্যোত্পাদনের জন্য ক্ষেতের মধ্যে মানুষের কাটা মাথা পোড়ায়।
পুলিশ জানিয়েছে, গতকাল রাতের দিকে থেপাকে খুন করে মাথা কেটে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের লোকেরা পুলিশে অভিযোগ জানালেও এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

সূত্র: হিন্দুস্থান টাইমস।

Comments (0)
Add Comment