শুধু আসাম নয়, ধসের ফলে মণিপুর, মিজোরাম ও ত্রিপুরারও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বন্যায় ত্রিপুরার নতুন নতুন এলাকা প্লাবিত হয় বলে জানা গেছে। রাজধানী আগরতলার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, রাজ্যের পরিস্থিতি ভয়াবহ।
এদিকে প্রায় ৪০ বছর পর বড় ধরনের বন্যার কবলে পড়েছে মিয়ানমার। কয়েক ঘণ্টার প্রবল বৃষ্টিপাতে দেশটির মন রাজ্যের মাওলামাইন শহরসহ কয়েকটি শহর ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। বন্যায় মিয়ানমারের বেশির ভাগ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। চার লাখেরও বেশি মানুষ বন্যায় ঘরছাড়া।