ভারতের পার্লামেন্টে ইন্দিরা-মুজিব চুক্তি পাশ হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কুড়িগ্রামে আওয়ামীলীগের সমাবেশ

শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি: 

ভারতের পার্লামেন্টে ইন্দিরা-মুজিব চুক্তি অনুযায়ী স্থল সীমান্ত বিলটি পাশ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে কুড়িগ্রামে সমাবেশ ও মিষ্টি বিতরন করেছে জেলা আওয়ামীলীগ।

বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামীলীগ আয়োজিত সমাবেশে সভাপত্বি করেন জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল। এসময় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মোঃ জাফর আলী, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক এডভোকেট আব্রাহাম লিংকন, সাংগাঠনিক সম্পাদক সাইদ হাসান লোবান, আওয়ামীলীগ নেতা এসএম ছানালাল বকসী, অলক সরকার প্রমুখ।

সমাবেশে বক্তারা বর্তমান আওয়ামীলীগ সরকারের সময়ে স্থল সীমান্ত চুক্তিটি পাশ হওয়ায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার কুটনৈতিক সাফল্যের ভুয়সী প্রশংসা করে ভারত সরকারকেও অভিনন্দন জানান। ভারত-বাংলাদেশের অমিমাংসিত সমস্যা গুলো প্রধান মন্ত্রীর নেতৃত্বে দ্রুত সমাধানের আশাবাদ ব্যাক্ত করেন বক্তারা।
পরে সমাবেশে অংশ গ্রহনকারীদের মাঝে মিষ্টি বিতরন করা হয়।

Comments (0)
Add Comment