ভারতের সিরিজ জয়ে শীর্ষে পাকিস্তান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সিরিজ জয়ে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে গেছে পাকিস্তান। কেরালার গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে গত মঙ্গলবার বৃষ্টি আইনে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে সফরকারী নিউজিল্যান্ডকে ছয় রানে হারিয়েছে স্বাগতিক ভারত। এই জয়ে কিউইদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো ভারত।

সিরিজ জিতলেও টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের পঞ্চম স্থানেই থেকে গেছে ভারত। তাদের রেটিং ১১৯। একই রেটিং থাকলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে চতুর্থ স্থানে ইংল্যান্ড। ১২৪ রেটিং নিয়ে শীর্ষে অবস্থান করছে পাকিস্তান।

Comments (0)
Add Comment