আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তিন রাজ্যে প্রচণ্ড দাবদাহে শনিবার অন্তত ২শ’ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভারতে দাবদাহে মৃতের সংখ্যা ২২শ’ ছাড়ালো।
শনিবার রাতে এনডিটিভি’র খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অন্ধ্রপ্রদেশে ১৪৬, তেলেঙ্গানায় ৫২ জন মারা গেছে। উড়িষ্যা রাজ্যে এদিন ৪ জন মারা যান। প্রচণ্ড গরমের কারণে এ পর্যন্ত অন্ধ্রপ্রদেশে ১ হাজার ৬৩৪, তেলেঙ্গানায় ৫৪১, উড়িষ্যায় ২১, গুজরাটে ৭ ও দিল্লিতে দুজনের মৃত্যু হয়েছে।
গতকাল মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বিশ্বের মধ্যে পঞ্চম ও ভারতের ইতিহাসে দ্বিতীয় উষ্ণতম সময় পার করছে ভারত।
তবে, আগামী কয়েক দিনের মধ্যে প্রচণ্ড দাবদাহে ভারতের দক্ষিণাঞ্চলের মানুষদের জন্য স্বস্তি নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে সেদেশের আবহাওয়া দপ্তর।