ভারতে বসবাসকারী আফ্রিকানদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত : জাতিসংঘ

ভারতে বসবাসকারী আফ্রিকানদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফানি ডুহারিচকে ভারতে আফ্রিকানদের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, তাঁর আশা, খুব শীঘ্রই হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
তবে তিনি একইসঙ্গে যোগ করেন, হামলার ঘটনায় এখনই হস্তক্ষেপ করবে না জাতিসংঘ। গত ২৬ মার্চ নয়ডায় স্থানীয় বাসিন্দাদের হাতে প্রহৃত হতে হয় চার নাইজেরীয় ছাত্র। ওখানের বাসিন্দারা বলেন, ওই নাইজেরীয় ছাত্রদের দে য়া মাদক অতিরিক্ত সেবন করেই মারা গিয়েছে এক ১৭ বছরের স্থানীয় কিশোর।
এদিকে, নাইজেরীয় ছাত্রদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছে ভারতে আফ্রিকার বিভিন্ন মিশন। তারা এই হামলাকে বর্ণবিদ্বেষী বলে উল্লেখ করেছে। এই প্রসঙ্গে তারা ভারত সরকারের সমালোচনাও করে। তাদের দাবি, অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে ভারত সরকারকে।
Comments (0)
Add Comment