স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ওই ভবনটির পাশেই টিনশেডের ছাউনির নিচে বিয়ের খাবারের আয়োজন করা হয়েছিল। এসময় বৃষ্টি ও ঝড়ো বাতাস শুরু হলে অনেক মানুষ সেখানে আশ্রয় নেন।
পুলিশ কর্মকর্তা অনিল ত্যাঙ্ক জানিয়েছেন, ঝড়ে হঠাৎ ভবনের ১২-১৩ ফুট উঁচু ও প্রায় ৯০ ফুট দীর্ঘ লাগোয়া দেয়ালটি টিনশেডের উপর ভেঙ্গে পড়ে। এতে অনেকেই ধ্বংসস্তূপে আটকা পড়েছেন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে কয়েকজনকে উদ্ধার করেছেন। উদ্ধারকর্মীরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক।
উল্লেখ্য, ভারতপুর দেশটির রাজধানী দিল্লী হতে প্রায় ২২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এনডিটিভি।