দ্য হিন্দু জানিয়েছে, শেখ হাসিনার সম্মানে দেওয়া নৈশভোজে যোগ দিতে মমতাকে ফোন করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। রাষ্ট্রপতির ফোনের পর মমতা ৭ এপ্রিল রাতে দিল্লি গিয়ে ৮ এপ্রিল নৈশভোজে উপস্থিত থাকবেন। বুধবার সরকারি সূত্রে মমতার এই আসার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বুধবার মমতা বলেন, দিল্লিতে রাষ্ট্রপতির আমন্ত্রণ ভারত-বাংলাদেশের যৌথ বিষয়। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন। তার সম্মানেই রাষ্ট্রপতির আমন্ত্রণে সাড়া দিয়ে দিল্লি যাচ্ছি।