‘ভালোবাসার রূপান্তর’

বিনোদন ডেস্ক:
‘মনে আছে, আমি যখন ষষ্ঠ শ্রেণিতে পড়ি, সজল ভাই তখনই জনপ্রিয় মডেল-অভিনেতা। টিভিতে তার অভিনীত এনার্জি ড্রিংকসের একটি বিজ্ঞাপন প্রায় প্রতিদিনই চোখে পড়তো। সেই সজল ভাইয়ের সঙ্গে এবার প্রেমের অভিনয় করতে যাচ্ছি’- বলছিলেন মডেল-অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকটির নাম ‘ভালোবাসার রূপান্তর’। ২২ ও ২৩ এপ্রিল রাজধানীর উত্তরায় এর দৃশ্যধারণ হবে। এনএম রাসেলের রচনা ও তারিক আল হারুনের পরিচালনায় এতে আরও অভিনয় করবেন মাহমুদ সাজ্জাদ, বাপ্পি আশরাফ ও সাবরিনা। গল্পে দেখা যাবে, মফস্বল থেকে শহরে এসে রাতুল (সজল) ওঠে লিমার (শবনম ফারিয়া) বাসায়। এরপর শুরু হয় লিমার নানা দুষ্টুমি। শিগগিরই একটি টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি।

Comments (0)
Add Comment