বাড়ির মালিকদের উদ্দেশে আছাদুজ্জামান মিয়া বলেন, ভাড়াটিয়াদের প্রকৃত তথ্য নিয়ে বাড়ি ভাড়া দিন। এখনো যারা ভাড়াটিয়াদের তথ্য দেননি, তাদের দ্রুত তথ্য সংগ্রহ করে নিজ নিজ থানায় জমা দিন।
তিনি বলেন, বাড়িভাড়া দেয়ার সময় অবশ্যই ভাড়াটিয়ার ছবি, ভোটার আইডি কার্ড ও পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করে বাড়ি ভাড়া দেবেন এবং এর একটি কপি থানায় জমা দেবেন।