আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির নেতা নগুয়েন ফু ত্রংয়ের ঐতিহাসিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুই নেতার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। খবর বিবিসির।
২০ বছর আগে দেশ দুইটি সম্পর্ক স্বাভাবিক করার পর এটাই এ ধরনের প্রথম বৈঠক। বৈঠকের পর ওবামা বলেছেন, দুই দেশের রাজনৈতিক আদর্শে ভিন্নতা আছে। কিন্তু পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আমাদের সম্পর্ক উন্নত হতে পারে। অপরদিকে ত্রং ওই আলোচনাকে ‘আন্তরিক, গঠনমূলক, ইতিবাচক এবং অকপট’ বলে বর্ণনা করেন।