অতিরিক্ত যাত্রীর কারণে নৌকাটি ডুবে যায় বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। বিবিসি বলেছে, লিবিয়া উপকূলে ডুবে যাওয়া নৌকার বেশ কিছু যাত্রী মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। একটি নৌকা উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে বলে জানিয়েছে আইরিশ নৌবাহিনী। চারটি নৌকা ও তিনটি হেলিকপ্টার উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে।
প্রসঙ্গত, এ বছর ভূমধ্যসাগরে এরকম অভিবাসী বহনকারী নৌকা ডুবে এপর্যন্ত অন্তত দুহাজার মানুষের মৃত্যু ঘটেছে। যাকে ভয়াবহ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশেরপত্র/এডি/এ