মঙ্গলবার সাগরে ভাসমান একটি জ্বালানি ট্যাংকের ওপর পাওয়া যায় ওই কিশোরকে। এরপর তাকে প্রথমে ইতালির কোস্টগার্ডের কাছে এবং সেখান থেকে একটি স্প্যানিশ ফ্রিগেটে তুলে আনা হয় বলে জানিয়েছেন আইওমের মুখপাত্র ফ্ল্যাভিও ডি জিকোমো। বুধবার কিশোরকে সিসিলির ল্যাম্পেডুসা দ্বীপে নিয়ে আসা হয়। কিশোর জানায়, তারা কয়েকদিন আগে লিবিয়ার সাবরাথা এলাকা ছেড়ে এসেছে। রাবারের নৌকাটিতে আফ্রিকার সাহারা অঞ্চলের ১৪৭ জন মানুষ ছিল। এদের মধ্যে পাঁচ শিশু ও কয়েকজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন।