প্রযুক্তিডেস্ক: নেপালে ৭.৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হওয়ার পর বিনামূল্যে আন্তর্জাতিক কল উন্মুক্ত করে দিয়ে সহায়তার হাত বাড়িয়েছে ভাইবার। এর মাধ্যমে নেপালের লোকজন তাদের স্মার্টফোন ও পিসি থেকে বিনামূল্যে বিদেশে ফোন করতে পারবে।
ভাইবার দিয়ে ইন্টারনেটের মাধ্যমে একজন অপরজনের ভাইবার সমর্থিত ফ্রি ম্যাসেজ, ভয়েস কল ও ভিডিও কল করা যায়। তবে ‘ভাইবার আউট’ নামের একটি ফিচার ব্যবহার করে মোবাইল ও ল্যান্ডলাইনেও ফোন করা যায়। তবে এর জন্য নির্দিষ্ট হারে ফি দিতে হয় গ্রাহকদেরকে। ভূমিকম্প বিধ্বস্ত নেপালের জনগণের জন্য ‘ভাইবার আউট’ সেবাটি ফ্রি করে দেয়ার ঘোষণা দিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছে ভাইবার।