নাগেশ্বরী প্রতিনিধি, কড়িগ্রাম:
পদযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত হয়েছে।
দূপ্রক ভূরুঙ্গামারী ও সততা সংঘের সমন্বয়ে গত কাল সকালে দুর্নীতি বিরোধী এক পদযাত্রা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জামতলা মোড়ে এসে মানববন্ধনে মিলিত হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ আহসান হাবিব, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের সভাপতি ওয়াজেদ আলী সরকার, সম্পাদক হাফিজুর রহমান, সাংবাদিক মো. যুবরাজ খান, রবিউল আলম লিটন প্রমুখ ।