বিডিপি ডেস্ক: মঙ্গলবার সকালে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। সকাল ১১টায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তবে কী কারণে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে এ বিষয়ে কিছু জানাননি তিনি।