মঙ্গলবার সন্ধ্যা থেকে ঢাকা মহানগরে আতশ-পটকাবাজি নিষিদ্ধ

নিজস্ব প্রতিনিধি:  পবিত্র শবে বরাত উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা থেকে ঢাকা মহানগর এলাকায় সব ধরণের বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ‘নগরবাসীর শান্তি ও ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষায় ২ জুন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ক্ষার জাতীয় বা বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ করা হলো।’

নগরবাসীর নিরাপত্তায় ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে বলে জানান তিনি।

Comments (0)
Add Comment