মধুখালীতে অগ্নিকান্ডে কৃষকের ৩ বসত ঘর পুড়ে ছাই

রেজাউল করিম তুহিন, মমধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : আজ শুক্রবার বেলা আনুমানিক ১১টায় ফরিদপুরের মধুখালী পৌর সভার ৯নম্বর ওয়ার্ডের মৃত পাঁচু শেখের কৃষক দিনমজুর মজিবর শেখ ও রোকমান শেখের টিনের দুটি বসত ঘর একটি রান্না ঘর এবং ঘরে থাকা ফসল মালামাল আসবাবপত্র ও নগদ ২৬ হাজার টাকাসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই পরিবারের প্রায় ৩ লক্ষাধীন টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ক্ষতি গ্রস্থ পরিবার জানান। তিনি জানান মাঠে কাজ করা উপার্জন ও কিছু দিন আগে সমিতি থেকে লোন নিয়ে ঘর দুটি তোলা হয়। ধারনা করা হচ্ছে বিদ্যুতের সর্ট সার্কিটের থেকে আগুনের সূত্র পাত হতে পারে। আগুন লাগার পরেই মাঠে থাকা এলাকাবসী আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে কিন্ত ততক্ষনে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিভানোর পর ফরিদপুরের ফায়ার সার্ভিসের একটি দল এসে উপস্থিত হয়।
ঘটনার পর পরই মধুখালী উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন এবং উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু ঘটনাস্থর পরিদর্শন করেন এবং উপজেলা পরিষদ থেকে চাউল এবং পৌর মেয়র নগদ টাকা দুটি পরিবারের মধ্যে সহযোগিতা করেন।

Comments (0)
Add Comment