মধুখালীতে উৎসব আমেজে পুস্তক বিতরন

সালেহীন সোয়াদঃ মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি ১ জানুয়ারী রোববারঃ সারা দেশের সাথে তালমিলিয়ে ফরিদপুরের মধুখালীতে পুস্তক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার সকাল ১০টা হতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তা গন পুস্তক উৎসবে অংশগ্রহন করেন। উপজেলার গোপালদীতে অবস্থীত শুকুর মামুদ স্কুল ্্্্্্্্্্্এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাজির হোসেন মৃধার সভাপতিত্বে দুপুর ১টায় বিদ্যালয় প্রাঙ্গনে পুস্তক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্যা, বিশেষ অথিতি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক রেজাউল হক বকু,রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতালেব হোসেন মৃধা, প্রচার সম্পাদক মোঃ আতিয়ার মিয়া,উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার মোঃ রাশেদুল ইসলাম, অপর দিকে ব্যাসদী রাশিদা নবী উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পুস্তক উৎসব বিতরনের উদ্ভোধন করেন প্রতষ্ঠিাতা সদস্য ও সহ সভাপতি শাহজাহান হেলাল। এ সময় ইপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ তারিকুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ জিয়াউর রহমান জুয়েল,বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আব্দুল হাকিম সেখ,বাবু মোল্যা, সহ অভিভাবক,শিক্ষকগন ও ছাত্রছাত্রী।
এ বছরে মধুখালীতে বিভিন্ন পর্য়ায়ে পুস্তক বিতরন করা হয়েছে – প্রাথমিক এ ১ লক্ষ ২৬ হাজার ১ শত ২১টি, এবতেদায়ী ২২ হাজার ৭ শত ২৬, দাখিল ৪২ হাজার ৪ শত ৪০, মধ্যমিক এ ২ লক্ষ ৬৭ হাজার ৩৮৯ টি এবং কারিগরি স্তরে ৪ হাজার ৫ শত ৫০ টি বই বিতরন করা হয়। পুস্তক বিতরনের সংখ্যা ৪ লক্ষ ৬৩ হাজার ২ শত ২৬।

Comments (0)
Add Comment