তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর বাস্তবায়নে সারাদেশে ২০০১ টি শিক্ষা প্রতিষ্ঠানের শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর আওতায় উপজেলার আব্দুর রহমান টেকনিক্যাল কলেজ, আশাপুর সিনিয়র মাদ্রাসা এবং শুকুর মাহমুদ স্কুল এন্ড কলেজ এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শেখ রাসেল ডিজিটাল ল্যাবের আওতায় ডিজিটাল ল্যাব প্রাপ্ত হয়। মধুখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শুভ উদ্বোধন অনুষ্ঠানটি এক যোগে ভিডিও কনফান্সের আয়োজন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান, উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন, সহকারি প্রগ্রামার মো. আব্দুল বাতেন, মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারি কমান্ডার শাহ্ মো. শফিউল আলমসহ মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মচারী ও সাংবাদিকগণ ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন।