স্টাফ রিপোর্টার : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহাসড়কগুলোতে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে বুধবার দুপুরে ঈদে ঘরমুখো এবং কর্মস্থলে ফেরত মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে গঠিত মনিটরিং টিমের কার্যক্রম পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে মন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান।