মহেশপুরে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব

 

মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল  উদ্ধার করেছে র‌্যাব। উপজেলার কোরাপাড়া বাজার এলাকার একটি ক্ষেত থেকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র‌্যাব। রোববার দিবাগতরাত ২ টার দিকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর আশরাফ উদ্দিন জানান, জেলার মহেশপুর উপজেলার কোরাপাড়া বাজার এলাকার পাশে রোববার দিবাগত রাত ২ টার দিকে অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ফসলের ক্ষেত থেকে ৩৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে উদ্ধারকৃত ফেনসিডিল ভারত থেকে জেলার মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে সরবরাহের জন্য আনা হয়েছিল।

 

Comments (0)
Add Comment