মাদারীপুর প্রতিনিধি ॥
খাল বাঁচাও, নগর বাঁচাও, কৃষক বাঁচাও এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের ডিসি ব্রীজে শনিবার সকালে শকুনী এলাকার খালসহ শহরের বিভিন্ন খাল উদ্ধারের দাবীতে মানববন্ধন করেছে শকুনী খাল পুনঃউদ্ধার আন্দোলন নামের একটি সংগঠন।
মাদারীপুরের বিভিন্ন স্থানে বেদখল হয়ে যাওয়া খাল উদ্ধারের দাবীতে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় শকুনী খাল পুনঃউদ্ধার আন্দোলনের নেতারা বেদখল হয়ে যাওয়া শকুনী খালসহ মাদারীপুরের সব খাল উদ্ধার এবং নতুন করে খাল ভরাট না করার দাবী জানান। এসব দাবীতে বক্তব্য রাখেন সেন্টু খান, লিয়াকত হোসেন প্রমুখ।