মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলার ব্রিটিশ ট্যোবাকোর সামনে পিকআপভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে চারজন নিহত ও আহত হয়েছে আটজন। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের জাগীর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর এলাকার আনু মোল্লার ছেলে পিকআপ চালক তসলিম মিয়া (৩৫), চালকের সহযোগী মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর এলাকার আক্কাছ আলীর ছেলে রাব্বী মিয়া (১৮), বাস চালক গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকার জাকের মিয়ার ছেলে রাসেল মোল্লা (৩৪) ও বাসযাত্রী নড়াইলের লোহাগড়া উপজেলার কলাগাছি এলাকার তকদির মোল্লা (৭০)।
পুলিশ জানিয়েছে, রাত ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর এলাকায় সাদ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা মালবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।