মারা গেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম

 ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম মারা গেছেন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই তার মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছে। আজ সোমবার সন্ধ্যায় শিলংয়ে ভারতীয় ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি  করা হয়। এর কিছুক্ষণের মধ্যে ভারতের সংবাদ সংস্থা পিটিআই ও অন্যান্য সংবাদমাধ্যম প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুর খবর নিশ্চিত করে।

মিসাইল ম্যান নামে পরিচিত এই পরমাণু বিজ্ঞানী ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন ছাড়াও তিনি ৪০ বছর দেশটির বিভিন্ন বিজ্ঞান ও গবেষণাপ্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য- ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এবং ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (আইএসআরও)। এ প্রতিষ্ঠান দুটিতে কাজ করার সময় তিনি বেসরকারি মহাকাশ গবেষণা ও মিসাইল তৈরিতে অবদান রাখেন।

তার কাজের অবদান স্বরূপ ভারত সরকার তাকে পদ্ম ভূষণ ও ভারত রত্ন উপাধিতে ভূষিত করে। ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতির পদ অলংকৃত করেন। তার আত্মজীবনীর নাম উইংস অব ফায়ার। বিশ্বের বেশ কয়েকটি ভাষায় বইটি অনূদিত হয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Comments (0)
Add Comment