মাশা’র অবনমন

স্পোর্টস ডেস্ক:
স্টুটগার্ট পোর্সচে গ্রান্ড প্রিক্স টেনিস প্রতিযোগিতা থেকে টানা তিনবারের চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা বিদায় নিয়েছেন। যে কারণে টেনিস র‌্যাংকিংয়ে অবনমন হল রাশিয়ান এ টেনিস তারকার। জার্মানির আঞ্জেলিক কারবারের কাছে হেরেছেন শারাপোভা। কারবারের কাছে ২-৬, ৭-৫ এবং ৬-১ গেমে হার মানেন টেনিসের সাবেক এক নম্বর তারকা। এর আগে এ প্রতিযোগিতার ২০১২, ২০১৩ ও ২০১৪ সালের চ্যাম্পিয়ন ছিলেন শারাপোভা। তবে চলতি আসরে কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হলেন তিনি। এ হারের ফলে দ্বিতীয় স্থান থেকে ছিটকে পড়লেন শারাপোভা। তার জায়গা দখল করে নিয়েছেন রোমানিয়ার টেনিস তারকা সিমোনা হ্যালেপ।

Comments (0)
Add Comment