বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকারী কর্মকর্তা-কর্মচারীদের জন্যে সম্প্রতি নতুন পে স্কেল ঘোষনা করা হয়েছে। সোমবার মন্ত্রীপরিষদের সভায় এই পে স্কেল অনুমোদন করে চলতি বছরের জুলাই থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকার এ বিষয়ে কাজও শুরু করেছে। নতুন এই পে স্কেলে সরকারী কর্মকতা-কর্মচারীর পাশাপাশি বিপুল সংখ্যক শিক্ষককে অর্ন্তভুক্ত করা হয়েছে।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ, নতুন পে স্কেল ঘোষনাকে স্বাগত জানিয়ে বলেন, সংবাদপত্র, সংবাদ সংস্থার জন্যে সরকার সর্বশেষ ২০১২ সালে জুনে ৮ম সংবাদপত্র মজুরী বোর্ড ঘোষনা করে। মজুরী বোর্ডের প্রতিবেদন মন্ত্রী পরিষদের অনুমোদনের ২০১৩ সালের ০৯ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারী করা হয়। ইতিমধ্যে ওয়েজ বোর্ড ঘোষনার দু’ বছর অতিক্রান্ত হয়েছে। এসময় কালে জীবনযাত্রার মান যেমন বেড়েছে তেমনি ঘটেছে মুদ্রাস্ফিতি। নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর জীবন যাত্রার মান আরো বেড়ে যাবে।
নেতৃবৃন্দ বর্তমান সরকারকে সাংবাদিক বান্ধব সরকার হিসাবে অভিহিত করে সংবাদপত্র, সংবাদ সংস্থাসহ ও ইলেক্ট্রনিক মিডিয়া জন্যে নতুন ওয়েজ বোর্ড ঘোষনার দাবী জানিয়ে এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।
বাংলাদেশেরপত্র/এডি/আর