মিরপুরে বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুর এলাকার একটি বাসা থেকে রোববার দুপুরে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মিরপুরের রাব্বানি হোটেলের পেছনে ডি ব্লকের একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম- ফরহাদ (২৫) ও রূপালী (২০)।

মিরপুর থানার এসআই মোহাম্মদ মানিক জানান, ঘটনাস্থল থেকে আলামত উদ্ধারের কাজ চলছে। তবে এখনই এই দম্পতির মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Comments (0)
Add Comment