আন্তর্জাতিক ডেস্ক: মিশরে সড়ক দুর্ঘটনায় ১৩ পুলিশ সদস্যসহ ১৬ জন নিহত হয়েছে। শুক্রবার রাতে রাজধানী কায়রোর ১শ কিলোমিটার দূরে বেনি সুয়েফ প্রদেশে পুলিশের গাড়ি ও ট্রাকের সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর দুটি গাড়িই রাস্তার পাশের খাদে পড়ে যায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দুর্ঘটনায় ১৬ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় এছাড়াও আরো চার জন আহত হয়েছে।
সূত্র: এএফপি