মিষ্টি খাবারে যত সমস্যা

সুগার তথা মিষ্টি জাতীয় খাবার আমরা সবাই খেয়ে থাকি। কিন্তু অনেকে আছেন, মিষ্টি জাতীয় খাবার ছাড়া চলতেই পারেন না। প্রতিদিনই যেভাবেই হোক খাবারের তালিকা এটি থাকা চাই। এমনটি হলে আবার সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন, সুগার বা মিষ্টি জাতীয় খাবারে আসক্তি আপনার জন্যে নানা ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। এর মধ্যে ছয়টি সমস্যা তুলে ধরা হলো।

মাথাব্যথা: যারা নিয়মিত মিষ্টি জাতীয় খাবার খান তাদের মাথাব্যথায় আক্রান্ত হওয়ার প্রবণতা রয়েছে। যারা মাথাব্যথা রোগে আক্রান্ত তাদের যদি অতিরিক্ত পরিমাণে মিষ্টি খাওয়ার অভ্যাস থাকে তাহলে সেটি ত্যাগ করতে হবে।

পড়ে যাওয়া: সুগার আসক্ত ব্যক্তিরা হঠাৎ মাথা ঘুরে মেঝেতে পড়ে যাওয়ার মতো উপক্রম হতে পারেন। যার কারণে আপনার আরও বড় ধরনের সমস্যা হতে পারে।

ঘনঘন দাঁত ব্রাশ করা: আপনি যদি ঘনঘন মিষ্টি খান তাহলে আপনাকে ঘনঘন দাঁত ব্রাশ করতে হবে। এটি আপনার অন্য কাজের ব্যাঘাত ঘটাতে পারে।

দাঁতের বেদনা: সুগারপ্রেমী ব্যক্তিদের দাঁতের বেদনা হওয়ার ঘটনা নতুন নয়। আপনার দাঁত যদি সংবেদনশীল হয় তাহলে আপনি যদি অতি যত্নের সাথেও নিয়মিত দাঁত ব্রাশ করেন তা আপনার দাঁতকে রক্ষা করতে পারবে না।

বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি: দেখা যাচ্ছে, আপনি আপনার কোনও বন্ধু-বান্ধবীর সাথে বাইরে কোথাও খেতে গেছেন। তখন তারা অন্যা খাবার খাচ্ছে, আর আপনি মিষ্টি খুঁজছেন। এটি নিশ্চয়ই যেকারও জন্য বিব্রতকর।

ত্বকের সমস্যা: বেশি মিষ্টি খাওয়ার অভ্যাস থাকলে সেটি ত্বকের উপর প্রভাব ফেলতে পারে। এর কারণে ব্রণ সহ এ জাতীয় নানা সমস্যা দেখা দিতে পারে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments (0)
Add Comment