মুক্তি পাচ্ছে ব্রেট লির ‘আনইন্ডিয়ান’ (ভিডিও)

বিনোদন ডেস্ক : ২২ গজের নায়ক অস্ট্রেলিয়ার প্রাক্তন গতি তারকা ব্রেট লিকে এবার দেখা যাবে বড় পর্দায়ও নায়কের ভূমিকায়। আগামী ১৫ অক্টোবর মুক্তি পাচ্ছে ব্রেট লি অভিনীত সিনেমা ‘আনইন্ডিয়ান’। দুই দেশের ভিন্ন সংস্কৃতি নিয়ে কমেডি ও রোমান্টিক ধাচের এই সিনেমাটি ভারত-অস্ট্রেলিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে।

রোমান্টিক ও কমিডি ধারার ছবিটিতে নায়কের চরিত্রে অভিনয় করেছেন ব্রেট লি। আর নায়িকার চরিত্রে অভিনয় করেছেন বাঙালি অভিনেত্রী তনিষ্ঠা চট্টোপাধ্যায়। সিনেমাটি পরিচালনা করেছেন ভারতীয় বংশোদ্ভুত সিডনির নির্মাতা অনুপম শর্মা।

পরিচালক অনুপম শর্মা সিনেমার বিষয়ে বলেন, অস্ট্রেলিয়ার ৮০টি সিমেনা হলে মুক্তি দেওয়া হবে আনইন্ডিয়ান। তবে অন্য কোথাও দেওয়া হবে কি না, সেটা নিয়ে পরে চিন্তা করব। অস্ট্রেলিয়ার দর্শকদের রুচির বিষয়টি মাথায় রেখেই সিনেমাটি তৈরি করা হয়েছে। আশা করছি, সিনেমাটি তাদের ভালো লাগবে। সিনেমার মূল আকর্ষণ যে ব্রেট লি, সেটা নিঃসন্দেহে বলা যায়।

Comments (0)
Add Comment