মুন্সীগঞ্জের ১১ ইউপিতে আ.লীগ প্রার্থীদের জয়

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের ১৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ ১১টি, বিএনপি ২টি এবং ৫টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।
নির্বাচিতরা হলেন শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নে বাবুল হোসেন (আ.লীগ বিদ্রোহী), কোলাপাড়ায় নেছারউল্লাহ সুজন (আ.লীগ), আটপাড়ায় আইয়ুব খান (আ.লীগ বিদ্রোহী), শ্যামসিদ্ধিতে মো. রতন (বিএনপি), বীরতারায় আজম খান (আ.লীগ), পাটাভোগে ফিরোজ আল মামুন (আ.লীগ), শ্রীনগরে মো. মোখলেছুর রহমান (আ.লীগ), ভাগ্যকুলে শাহাদাত হোসেন (আ.লীগ), বাঘরায় নুরুল ইসলাম (আ.লীগ), তন্তরে জাকির হোসেন (আ.লীগ), রাঢ়ীখালে বারেক খান (আ.লীগ), ষোলঘরে আজিজুল ইসলাম (আ.লীগ), হাষাড়ায় সোলায়মান খান (আ.লীগ বিদ্রোহী) এবং বাড়ৈখালীতে হাজী সেলিম তালুকদার (স্বতন্ত্র) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
অন্যদিকে, সিরাজদিখান উপজেলার কেয়াইনে আশরাফ আলী (আ.লীগ), চিত্রকোটে শামসুল হুদা (আ.লীগ), শেখরনগরে নজরুল ইসলাম (বিএনপি) এবং রাজানগরে কামাল হোসেন (স্বতন্ত্র) প্রার্থী জয়লাভ করেছেন।

Comments (0)
Add Comment