মুন্সীগঞ্জে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা

রোমান হাওলাদার, সিরাজদিখান: আগামী ১৫ আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে করনীয় বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রস্তুতি সভার আয়োজন করেন মিরকাদিম পৌর আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন। বুধবার দুপুরে পৌরসভা কক্ষে পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন এর উপস্থিতি এ সভার কার্যক্রম শুরু হয় । এ সময় পৌর আওয়ামীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবন্দ উপস্থিত ছিলেন। জাতীয়শোক দিবসে স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহনে শিশু সমাবেশ, জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্প অর্পন, আলোচনা সভা ও আছর নামাজ শেষে প্রতিটি মসজিদে বিশেষ মোনাজাত করার সিন্ধান্ত গ্রহণ করা হয়।

Comments (0)
Add Comment