সদর থানার ওসি ইউনুচ আলী সড়ক দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বিকেল সাড়ে ৩ টার দিকে রামগোপালপুর এলাকার সড়কে ওভারটেকিং করার সময় রিকশাকে ধাক্কা দেয় ট্রাক।
এ সময় রিকশা আরোহী শওকত ঘটনাস্থলেই মারা যান। রিকশার আরো ২ আরোহী আহত হন। নিহত শওকতের ভাই বাদল বেপারী ও ভগ্নিপতি মনিরকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।