মুন্সীগঞ্জে ১০ মণ জাটকাও ১০ হাজার মিটার কারেন্ট জাল আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে ইঞ্জিনচালিত একটি ট্রলারে অভিযান চালিয়ে ১০ মণ জাটকা ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ।
গত কাল সকাল ৬টার দিকে অভিযান চালিয়ে এগুলো আটক করা হয়।
পরে সকাল ৮টার দিকে আটককৃত জাটকাগুলো মাদ্রাসার এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয় এবং আটক কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কমকর্তা মো. শাহাজাদা খসর জানান, ঢাকাগামী ইঞ্জিনচালিত একটি ট্রলারে অভিযান চালিয়ে চারটি ঝুড়ি ও দু’টি বস্তার ভেতরে থাকা জাটকাগুলো আটক করা হয়।
এছাড়া অপর আরেকটি ট্রলার থেকে জব্দ করা হয় ১০ হাজার মিটার করেন্ট জাল। পরে কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয় ও জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

Comments (0)
Add Comment