ট্রাম্প আরো বলেছেন, পৃথিবীতে শান্তি আনতে এবং আমেরিকাকে ধর্ষক মুক্ত করতে এর থেকে ভাল এবং কার্যকরী উপায় হতে পারে না। তবে এখানেই থেমে থাকেননি মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী। তিনি বলেন, ‘বিশ্বাস করুন মুসলিমদের আমি ভালবাসি। আর সে কারণেই আমেরিকায় তাদের অনুপস্থিতি আমার হূদয়কে আনন্দে ভরিয়ে তুলবে।’
এদিকে, ট্রাম্পের এই মুসলিম বিরোধী মন্তব্যে ফের সরগরম হয়ে উঠেছে মার্কিন রাজনীতি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ বলেছেন, ‘আধুনিক মার্কিন ইতিহাসে ট্রাম্প একজন মুসলিম-বিরোধী আইকন।’ উল্লেখ্য গত বছর ট্রাম্প বলেছিলেন, ‘পুরো আমেরিকায় মুসলিমদের ঢোকা বন্ধ করে দেওয়া উচিত।’