আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর উত্তরাঞ্চলে বিয়ার ব্যবসাকে কেন্দ্র করে বন্দুকধারীদের হামলায় শুক্রবার ১০ জন নিহত হয়েছে। কর্মকর্তারা একথা জানান। প্রসিকিউটররা জানান, মন্টেরি বাণিজ্যিক কেন্দ্রের উপকণ্ঠে গার্সিয়া পৌরসভা এলাকায় বিয়ার বিতরণ কেন্দ্রে হামলাকারীরা জোরপূর্বক প্রবেশ করে। সশস্ত্র হামলাকারীরা সেখানে দু’টি গাড়িতে করে গিয়ে লোকজনের ওপর হামলা চালায়।
নুয়েভো লিওন রাজ্যের অ্যাটর্নি জেনারেল জাভিয়ার ফ্লোরেস জানান, প্রতিপক্ষ বিভিন্ন গ্রুপের মধ্যে বিরোধের জের ধরেই সেখানে এ হামলা চালানো হয় বলে তদন্তে জানা যায়।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে ৭ কেজি মারিজুয়ানা উদ্ধার করা হয়েছে। ফ্লোরেস জানান, হামলায় ঘটনাস্থলেই সাতজন এবং হাসপাতালে তিনজন মারা যান। সূত্র: এএফপি।