শুক্রবার জালিসকো প্রদেশের সীমান্তের কাছে তানহুয়াতোতে এই বন্দুকযুদ্ধ হয়। নিহতদের অধিকাংশই অপরাধী গোষ্ঠীর সদস্য বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা কমিশনার মন্টে আলেজান্দ্রো রুবিদো।
কয়েক বছর ধরে এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী মাদকচক্র দি জালিসকো নিউ জেনারেশনের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে নিরাপত্ত বাহিনীর সদস্যরা। রুবিদো সাংবাদিকদের বলেন, প্রায় তিন ঘণ্টাব্যাপী লড়াই শেষে ঘটনাস্থল থেকে ৩০টি রাইফেলসহ উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
চলতি বছরের মার্চ থেকে এ পর্যন্ত গোষ্ঠীটির সদস্যরা অন্ততপক্ষে ২০ জন পুলিশ ও সেনাকে হত্যা করেছে বলে ধারণা করা হয়।