মেডিক্যালে ভর্তির ফল প্রকাশ

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবারে ভর্তি পরীক্ষায় ৪৮ হাজার ৪৪৮জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

রোববার দুপুরে মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে এক ব্রিফিংয়ে একথা জানান স্বাস্থ্যপ্রতিমন্ত্রী ডা. জাহিদ মালেক। সারাদেশে মোট ২৩টি কেন্দ্রে মোট ৮৪ হাজার সাতশো ৮৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, দেশে বর্তমানে ২৯টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে তিন হাজার ১৬২ টি এবং নয়টি সরকারি ডেন্টাল কলেজ ও সরকারি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট মিলিয়ে বিডিএস কোর্সে মোট ৫৩২টি আসন রয়েছে।

এছাড়া বেসরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩২৫টি এবং বেসরকারি ডেন্টাল কলেজে ১ হাজার ২৮০টি আসন রয়েছে।

Comments (0)
Add Comment